রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

রান্নায় ঝাল বেশি হলে কমানোর উপায় জানুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : কিন্তু অনেক সময়ে এমন হয় যে, না চাইতেই খাবার অতিরিক্ত ঝাল হয়ে যায়। সে ক্ষেত্রে পরিবারের সবার পাশাপাশি বাড়ির ছোট সদস্যদের সমস্যা হয় সবচেয়ে বেশি। তাই আপনার জন্য রইল ঝাল কমানোর কয়েকটি সহজ উপায়। ঘরোয়া পদ্ধতি ঝাল কমানোর উপায়-

লেবুর রস

লেবুর রস ঝাল কমানোর ক্ষেত্রে অনেক কার্যকর। যদি ঝোলে ঝাল বেশি হয় তাহলে লেবুর রস মেশান। ঝাল অনেকটাই কমে আসবে।

দুধ

অনেক সময় ব্যাটারে ঝাল বেশি দেয়া হয়ে যায়। তখন ভাজাপোড়া খেতে ভালো লাগে না। এমন সময়ে একটু দুধ মেশালেই ঝাল নিয়ন্ত্রণে আনা যায়। অনেকে পানি ও উপকরণ মিশিয়ে ঝাল কমাতে চাইলেও সেটা অপচয় ছাড়া কিছু নয়।

টকদই

ভাজাভুজি ঝাল হয়েছে। এখন ফেলে দেয়ার তো সুযোগ নেই। ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই, যেটাই হোক না কেন, টকদই সহকারে পরিবেশন করুন। ঝাল বুঝবেন না।

আলু

খাবারে লবণ বা ঝাল বেশি হলে আলু ছিলে টুকরো করে দিয়ে দিন। আলু ঝাল বা লবণ শুষে নেয়। তবে আলুটা অবশ্যই ফেলে দেবেন। ওই আলু খাওয়ার মতো থাকবে না।

বাদাম বাটা

রেজালা কিংবা কোরমা জাতীয় খাবারে ঝাল বেশি হয়ে গেলে সমস্যা। এক্ষেত্রে বাদাম বাটা মেশান। ঝাল অনেক কমবে।

ভিনেগার

সাইট্রাস ফল কিংবা ভিনেগার জাতীয় অ্যাসিটিক উপাদান মেশালেও ঝাল কমানো যায়। তবে সেটা মসলার ভাব কমায়। মাংসের ঝোলে ব্যবহার করতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit