বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

৩দিন ব্যাপী সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ইত্যাদি নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসারে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেছেন।

তিনি নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা ও অধিকার নিশ্চিত সব সময় নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যে কারণে তরুণ-তরুণীরা চাকরীর পেছনে না ঘুরে নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন এবং অন্যকেও সাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করছেন। বিশেষ করে এ ধরনের ফ্যাস্টিভ্যালের মাধ্যমে নারীরা এগিয়ে যাচ্ছে। তিনি সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ ধরণের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।


তিনি শনিবার (৮ এপ্রিল) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেশন হলে ৩ দিন ব্যাপী সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল ও সেহরী নাইট এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর যৌথ পরিচালনায় সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটর প্রধান সরকারী কোশুলী (জিপি) এডভোকেট মো: রাজ উদ্দিন, সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, দৈনিক একাত্তর এর কথার উপ সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit