বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার ও আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের যৌক্তিক পরিণতি অর্থবহ নির্বাচন। আর নির্বাচনের অংলকার হলো অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা করা। তিনি আরো বলেন, জাতীয় পার্টি ‘শতফুল ফুটতে দাও’ নীতিতে বিশ্বাস করে বিধায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি পার্লামেন্টারী বোর্ড যোগ্য প্রার্থীকে মনোনয়ন প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হোসেইন মুহম্মদ এরশাদ সরকার আমলে দেশে যে উন্নয়ন শুরু হয়েছিলো সেটা কোন সরকারের আমলে হয়নি। তাই আবারো জাতীয় পার্টির মনোনীত ব্যক্তি নির্বাচিত করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী সিটি নির্বাচনে জাতীয় পার্টির থেকে যদি মাহবুবুর রহমান চৌধুরীকে মনোনীত করা হয়, তাহলে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

তিনি রোববার (৯ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর একটি অভিজাত কনফারেন্স হলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর সৌজন্যে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আব্দুল মালিক খান, সাবেক সাধারণ সম্পাদক ইসরাকুল হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক সহ সভাপতি অ্যাডভোজেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ, সাবেক সদস্য দুলাল আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার সাবেক আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ এপলু, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ, সাবেক সহ সভাপতি মৌলভী দুলাল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. ইউসুফ সেলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহদুদুর রহমান মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, সাবেক সহ সভাপতি টিয়া মিয়া, সেবুল আহমদ, সুফিয়ান আহমদ, রানা মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মুর্শেদ খান, লেভেল আহমদ, বাচ্চু মিয়া, ফয়ছল আহমদ, এম বরকত আলী, শাহজাহান সিরাজী, আলী আহমদ সেলিম, জালাল উদ্দিন, ওয়ারিছ আলী। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit