বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ শত দরিদ্র পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস’র ফাউন্ডার মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, সকল দূর্যোগময় মুহুর্তে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে সেবা করে যাচ্ছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস। তিনি বলেন, আমাদের প্রবাসীরা বিভিন্ন সমস্যা থেকেও দেশের অসহায় মানুষদের ভুলেননি। পবিত্র মাহে রমজানেও প্রবাসীরা সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, প্রবাসীরা দেশের মাটি ও মানুষের টানে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। গত করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা ঘরে বন্দিদের পাশে দাঁড়িয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএস ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি সকলকে অসহায় মানুষষে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

মাসহুদুল হুদা খানের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের স্থানীয় প্রতিনিধি শাহদৎ মাহমুদ, এম সিদ্দিকী সুহেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শায়েক আহমদ, প্লানিং ম্যানেজার ইমরান হোসেন, তরুন রাজনিতিবীদ ও শিক্ষক আবু সুফিয়ান আজম, সমাজসেবক আবুল মনসুর চৌধুরী সুমন, সমাজসেবক মাহমুদুল আমিন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit