সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দাবদাহে খাদ্যতালিকায় রাখুন এই ৬ খাবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩০ Time View

গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহ চলছে। গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পানের বিকল্প নেই। একই সঙ্গে খেতে হবে ঠান্ডা জাতীয় খাবার। ৬টি ঠান্ডা খাবার রাখুন খাদ্যতালিকায়।

ডাবের পানি : গরম কমাতে এক গ্লাস ডাবের পানির বিকল্প কিছু নেই। এটি ইলেকটোলাইটে ভরপুর এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। শরীর আর্দ্র রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগায় ডাবের পানি।

তরমুজ : মিষ্টি এবং সুস্বাদু এই ফলের পুরোটাই পানি এবং পুষ্টিতে ভরপুর। মিষ্টিজাতীয় কিছু খেতে চাইলে তরমুজ খেতে পারেন। এটি আপনাকে চিনি খাওয়া থেকে বিরত রাখবে এবং গরমে প্রশান্তিতে শরীর জুড়াবে।

পুদিনা : গরম প্রতিরোধক দৈনন্দিন খাবার তৈরিতে পুদিনা ব্যবহার হয়। এটি শরীর সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমক্রিয়ার উন্নতি ঘটানোর পাশাপাশি শীতল নিঃশ্বাসেও সহায়তা করে পুদিনা।

শসা : গরমকালের খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়। সালাদ, জুস, পানীয়, রায়তা তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। শসার ৯৫ শতাংশ শুধু পানি। ১০০ গ্রাম শসায় মাত্র ৬ ক্যালরি রয়েছে। এটি ডায়েটকারীদের জন্য চমৎকার খাবার।

তোকমা : ডেজার্টস এবং পানীয় তৈরিতে এই উপাদান ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তোকমা ডায়াবেটিস এবং ত্বকের জন্য উপকারী।

দই : বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর দই হজমক্রিয়ার উন্নতি ঘটাতে দারুণ সহায়ক। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit