শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

আবারো পারমাণবিক ডুবো ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মানুষবিহীন এ সাবমেরিনটি বিভিন্ন ধরনে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ‘হায়িল-২’ নামে পানির নিচে চলে এমন পারমাণবিক শক্তিধর আক্রমণকারী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই সময়ের মধ্যে সাবমেরিনটি মোট ৭১ ঘণ্টা পানির নিচে কাটিয়েছে এবং মোট ১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

এর আগে, দেশটি হায়িল-১ নামে আরও একটি ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে। কোরিয়ান ভাষায় হায়িল অর্থ হলো সুনামি।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়াকে নানান ধরনের অস্ত্রের নিয়মিত পরীক্ষা করতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রত্যুত্তরে গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের পরীক্ষার গতিও বাড়িয়েছে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit