সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ইফতার মুখে নিয়েই মৃত্যুর কোলে খেলাফত মজলিসের আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে ইফতার মুখে নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিস বাংলাদেশের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মহফিলে এ ঘটনা ঘটে।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

খেলাফত মজলিসের সদর থানা কমিটির সভাপতি হাফেজ কবির হোসেন জানান, শুক্রবার বিকেলে সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য দেওয়ার পর ইফতারের সময় মুখে খাবার তুলেই আকস্মিক স্ট্রোক করেন তিনি। পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit