বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

হজ ক্যাম্প থেকেই মিলবে বোর্ডিং কার্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : এ বছর রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই বোর্ডিং কার্ড নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে উঠতে পারবেন হজযাত্রীরা। এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আর কোনো আনুষ্ঠানিকতার দরকার হবে না।

শুক্রবার (৭ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আশকোনা হজ ক্যাম্প সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এরমধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়। আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া চলতি বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit