রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন । ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ফার্মেসিতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, জামায়াত কর্মি গ্রেপ্তার ‘‘কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল

ঝাই রিচার্ডসনের আইপিএল শেষ, বদলি মেরেডিথ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে গত কয়েকমাস ধরেই মাঠের বাইরে ঝাই। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তারকা এই বোলারের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয় আবারও চোটে পড়েন তিনি। তাতে সেই সিরিজ থেকে বাদ পড়ার পর এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন তিনি।

চার্ডসনের জন্য প্রথম ম্যাচটা অপেক্ষা করেছিল তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তিনি ফিরতে পারবেন না নিশ্চিত হওয়ার পর অজি পেসার রাইলি মেরেডিথকে স্কোয়াডে যোগ করেছে দলটি। দেড় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের সফলতম দলটি।

 হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ঝাই রিচার্ডসন। গত মার্চে তার অস্ত্রোপচার হয়েছে। পুনর্বাসন শেষে আইপিএল দিয়েই আবার মাঠে ফেরার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। আসন্ন অ্যাশেজেও তার ফেরা নিয়ে শঙ্কা রয়েছে। এদিকে, মেরেডিথ আইপিএলের গত আসরেও মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। তাকে সেবার ১ কোটি রুপিতে কিনেছিল দলটি। ৮ ম্যাচে খেলে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ইকোনোমি ছিল ৮.৪২। এবার পুরোনো সেই প্লেয়ারকেই দলে ভিড়িয়ে চমকে দিল মুম্বাই।

সবশেষ বিগব্যাশে বল হাতে আগুন ঝরিয়েছেন মেরেডিথ। অস্ট্রেলিয়ার এ ঘরোয়া টি-টোয়েন্টি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ১৪ ম্যাচে তার শিকার ছিল ২১ উইকেট। এখনও পর্যন্তত ৭৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে মেরেডিথের। রিচার্ডসনের বিকল্প হিসেবে লঙ্কান ক্রিকেটার দুশমান্থ চামিরার সঙ্গে কথা আলোচনায় বসেছিল মুম্বাই। যদিও তার সঙ্গে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত মেরেডিথের দিকেই যায় রোহিত শর্মার দল। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে আইপিএল শুরু করেছে মুম্বাই।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit