বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ইফতারের ফিরনি তো পছন্দ, কিন্তু ঘরে ফিরনি বানিয়েছেন কখনও?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আযানের পর শরবত, খেজুর খেয়ে রোজা ভাঙার নিয়ম। তার পর আবার সূর্যোদয়ের আগে পর্যন্ত চলে নানা রকম খাওয়ার পর্ব। টানা এক মাস ধরে এই রোজা পালনের সময়ে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। অনেক বাড়িতেই আবার বন্ধু, আত্মীয়রা একসঙ্গে ইফতারে যোগ দেন। ভালমন্দ নানা রকম খাবারের পর শেষপাতে মুখমিষ্টি করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফিরনি। কী ভাবে বানাবেন? রইল ফিরনি বানানোর সহজ রেসিপি।

উপকরণ:

চালের গুঁড়ো: ২ টেবিল চামচ

কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ

পেস্তাবাদাম কুচি: ২ টেবিল চামচ

ছোট এলাচ গুঁড়ো: আধ চামচ

কেশর: সামান্য

১) প্রথমে একটি পাত্রে দুধ গরম হতে দিন। হালকা আঁচে রাখা দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিন চালের গুঁড়ো।

২) এর পর চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। চাইলে সামান্য কনডেন্স মিল্কও দিতে পারেন।

৩) ফুটতে ফুটতে মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন কাঠবাদাম, পেস্তা-বাদামের কুচি। এর মধ্যে দিন কেশর।

৪) ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন ছোট এলাচ গুঁড়ো। চাইলে সামান্য গোলাপ জলও মেশাতে পারেন।

৫) ঠান্ডা হলে মাটির পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit