সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ট্রাম্পকে উল্টো ১ লাখ ২২ হাজার ডলার দিতে হচ্ছে সেই পর্নো তারকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View

মুখ বন্ধ রাখতে পর্নো তারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে উল্টো ফেঁসে গেলেন সেই স্টর্মি ড্যানিয়েলস।

২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে করা ভুয়া মানহানির মামলায় ট্রাম্পের আইনজীবী বাবদ যে খরচ হয়েছে তা মেটাতেই ড্যানিয়েলসকে এই জরিমানা গুনতে হবে। আর এই খরচ বাবদ প্রায় এক লাখ ২২ হাজার ডলার দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। খবর সিএনএনের।

এক লোক ‘ট্রাম্পের কাছ থেকে সরে দাঁড়াতে’ তাকে ও তার সন্তানকে হুমকি দিচ্ছেন, ড্যানিয়েলস এমন একটি মিথ্যা গল্প ফেঁদেছেন বলে ট্রাম্প অভিযোগ করলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ড্যানিয়েলস। কিন্তু মামলাটি ব্যর্থ হয়। 

ড্যানিয়েলস দাবি করেছিলেন, তার আইনজীবী মাইকেল অ্যাভেনাটি তার অনুমতি না নিয়েই মামলাটি করেছিলেন। ক্লায়েন্টদের থেকে চুরির দায়ে অ্যাভেনাটি এখন ফেডারেল কারাগারে আছেন।

২০২২ সালের মার্চে এই দেওয়ানি মামলার খরচ হিসেবে ট্রাম্পকে প্রায় তিন লাখ ডলার দিতে ড্যানিয়েলসকে আদেশ দিয়েছিলেন আদালত। ড্যানিয়েলস এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। আপিলে এই পর্নোস্টার হারলেও জরিমানার পরিমাণ কমেছে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit