মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ৬০পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ Time View

এস,এ, বাবু, বিশেষ প্রতিনিধি :  মোঃ সাইদুল ইসলাম ওরফে খষ্টি (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সাইদুল পৌরসভার সরদার পাড়া গ্রামের মৃত: মহির উদ্দিনের পুত্র। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উলিপুর থানা পুলিশের একটি টিম এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

এসময় পৌরসভার সরদারপাড়া ব্রীজের উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম ওরফে খষ্টিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit