মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

লালপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রয় ও দোকানে মূল্য তালিকা না থাকায় নাটোরের লালপুর উপজেলার ধুপইল বাজারের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ও বাবলু ভেটোনারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলার ধুপইল বাজারে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এক অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এবিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে পণ্যের মেয়াদ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় ধুপইল বাজারের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ও বাবলু ভেটোনারীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অবহ্যত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit