রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ভোলাহাটে সাংবাদিকদের সাথে সাবেক এমপি’র মতবিনিময় সভা

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাংবাদিকদের সাথে সাবেক এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ৩ এপ্রিল সোমবার ইফতারের পর ভোলাহাট প্রেসক্লাবে “সাপ্তাহিক জনকল্যাণ সাংবাদ” এর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা আ’লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাঃ গোলাম মোন্তফা বিশ্বাস মতবিনিময় কালে নিজের শৈশব, ছাত্রজীবন, রাজনৈতিক ও বিগত ৫ বছরের জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন কালীণ সময়ে ভোলাহাট, গোমস্তাপুর এবং নাচোল উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন।

মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস মতবিনিময় কালে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, ৪তলা বিল্ডিং উন্নয়ন, রাাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, চিকিৎসাসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বিভিন্ন প্রকার উন্নয়ন মুলক কাজ করেছেন । সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগকে সুসংগঠিত করে ৩ উপজেলায় নেতা কর্মীদের নিয়ে দিন রাত কাজ করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন চাইবেন। দল যদি তাঁকে মনোনয়ন দেন তবেই তিনি নির্বাচন করবেন। আর দল যদি তাঁকে মনোনয়ন না দেন সে ক্ষেত্রে তিনি নৌকার প্রার্থী হয়ে কাজ করবেন বলে সাংবাদিকদের জানান। পরে তিনি রহনপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ পত্রিকার সার্বিক সহযোগী কামনা করেন স্থানীয় সাংবাদিকদের কাছে।

এসময় উপজেলা আ’লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, আ’লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদী বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit