শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১২৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ (২৪), জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ (২০), চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক (২৩) ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো (২৮)।রোববার (২ এপ্রিল) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদল অস্ত্রধারী উপজেরার চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালায়। পরে সেখান থেকে চার যুবকে গ্রেফতার করা হয়। একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা একটি মামলা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit