শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

কম খরচে সাজান ঘর, বদলে ফেলুন বাড়ির চেহারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রত্যেক বছর নতুন করে ঘর সাজানোর সাধ থাকলেও সাধ্য সকলের থাকে না। কিন্তু একঘেয়ে জীবনের মতো ঘরও যদি একঘেয়ে হয়ে ওঠে, তা হলে দেখতে মোটেই ভাল লাগে না।

সারা দিন পর কাজ থেকে ফিরে মনকেও চাঙ্গা করতেও চেনা পরিসরকে একটু নতুন করে পেতে ইচ্ছা করে। মাঝে মাঝে ছোটখাটো কিছু পরিবর্তন করলেই এই একঘেয়েমি কাটানো সম্ভব।

চলুন জেনে নেই কম খরচে ঘর সাজানোর কিছু উপায়

১) ঘরের কোণে গাছ রাখতে পারেন

একরঙা সাদা দেওয়াল হোক বা রঙিন, ঘরের কোণে গাছ রাখলে সব সময়েই দেখতে ভাল লাগে। ঘরের ভিতরের বাতাস দূষণমুক্ত রাখার পাশাপাশি মন ভাল রাখতেও সাহায্য করে।

২) উজ্জ্বল রং ব্যবহার করুন

ঘরের একঘেয়েমি কাটাতে চাদরে, পর্দায়, কুশনে কিংবা কার্পেটে উজ্জ্বল রঙের ব্যবহার করতে পারেন। এই রং শুধু ঘরের নয়, মনের মধ্যেও ইতিবাচক শক্তি সঞ্চার করে।

৩) বাইরে থেকে আলো আসার সুযোগ দিন

ঘর সাজাতে নানা রকম লাইট লাগাতেই পারেন। কিন্তু দিনের বেলায় সূর্যের আলো আসার যদি সুযোগ যদি থাকে, তা অবাধে আসতে দিন। এই আলোও কিন্তু ঘর এবং মন দুয়েরই খেয়াল রাখতে পারে।

৪) সুগন্ধি রাখুন

বাড়িতে অতিথি এলে অনেক সময়েই সুগন্ধি দিয়ে ঘরের আবহাওয়া পাল্টে ফেলেন। কিন্তু মাঝে মধ্যে নিজের মন ভালো করার জন্যও সুগন্ধি মোমবাতি বা রুম ফ্রেশনার ব্যবহার করুন।

৫) হালকা গানের ব্যবস্থা রাখুন

নিজের মন ভাল না থাকলে পরিবারের কারও দায়িত্ব নিতেই ভাল লাগবে না। তাই সবচেয়ে আগে নিজের কথা ভাবুন। কাজ থেকে ফিরে এসে হালকা গান চালিয়ে রাখুন। অন্ধকার ঘরে পছন্দের গান, আপনার মনের সঙ্গে সঙ্গে ঘরের আবহাওয়াও বদলে দেবে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit