বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

তিউনিসিয়ায় রাতে পানি সরবরাহ বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ খরার মুখোমুখি উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। এরই মধ্যে পানি সংকট থেকে পরিত্রাণের আশায় ৬ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে দেশটিতে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানায় তিউনিসিয়ার পানি সরবরাহকারী সংস্থা সেনেডে। পাবলিক ওয়াটার কোম্পানি সেনেডের প্রধান মোসবাহ হেলালি রেডিও স্টেশন মোসাইক এফএমকে জানান, পানি সরবরাহ রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। 

পানি সরবরাহ বন্ধ থাকা ছাড়াও ট্যাপকলসহ অন্যান্য পানি ব্যবহারে ক্ষেত্রগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো কৃষিজমি, সবুজ স্থান সেচ অথবা জনসমাগমস্থল বা গাড়ি পরিষ্কারের জন্য পানীয় জল ব্যবহারে নিষিধাজ্ঞা জারি করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। দীর্ঘদিনের খরা ও জলাধারগুলোতে পানির কম প্রবাহ দেশের পানির মজুতকে প্রভাবিত করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

এমনকি নিয়ম ভঙ্গকারীদের জন্য রয়েছে জরিমানা এমনকি কারাদণ্ডের ব্যবস্থা। দেশের প্রধান জলাধারগুলোর কোনোটিরই এক-তৃতীয়াংশের বেশি পূর্ণ নয়। কিছু কিছু জলাধারে পানির পরিমাণ ১৫ শতাংশেরও কম। আর এতে হুমকির মুখে তিউনিসিয়ার কৃষি খাত। তিউনিসিয়ার মোট দেশজ উৎপাদনের ১০ শতাংসই আসে এই কৃষি খাত থেকে। 
তিউনিসিয়ার ফেডারেশন ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ জানায়, বৃষ্টির অভাবে হাজার হাজার হেক্টর কৃষিজমি পতিত থাকার ঝুঁকিতে রয়েছে। রমজান মাসের রোজা শুরু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা অঘোষিতভাবে পানি বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন। 

বিজ্ঞানীরা জানান, মনুষ্যসৃষ্ট কারণেই বিশ্বব্যাপী তাপপ্রবাহ ও খরা তীব্র হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit