বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশ সেজে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় পুলিশের পোশাক পরিধান করে বান্ধবীকে নিয়ে রিকশায় ঘুরতে বেরিয়ে মো. সাগর হোসেন নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়।

মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
এসপি আরও জানান, কিছু দিন আগে সারা দেশে পুলিশ কনস্টেবল নিয়োগে তার চাকরি হয়েছে বলে বান্ধবীকে জানায়। এ সময় পুলিশের পোশাক পরিধান করে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়।

এরই মধ্যে ওই বান্ধবীকে নৌবাহিনীতে চাকরি দেবে বলে প্রলোভন দেখাতে শুরু করে এ প্রতারক। ইতোমধ্যে তার বান্ধবীর কাছ থেকে সব কাগজপত্রও নিয়ে নেয় সে। ওই বান্ধবীর আরেক বান্ধবীকেও চাকরি দেবে বলে শুক্রবার পোশাক পরিহিত অবস্থায় চান্দিনায় আসে সাগর হোসেন।

বান্ধবীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে চান্দিনা থানা পুলিশের চোখে পড়ে। এ সময় চান্দিনা থানা পুলিশের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করে এ যুবক।

তার কথায় গরমিল থাকায় থানায় নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে ভুয়া। বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নেয় যুবক। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit