মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

নওগাঁর পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক

তানভীর চৌধুরী,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ Time View

তানভীর চৌধুরী,নওগাঁ জেলা প্রতিনিধি :নওগাঁর পত্নীতলায় ভুয়া কাগজপত্রের মাধ্যমে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর অধিগ্রহণকৃত জমির টাকা প্রতারণা করে উঠিয়ে নেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের সার্টিফিকেট মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় শনিবার উপজেলার মধইল বাজার এলাকা থেকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

জানাগেছে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সাব স্টেশন নির্মাণে মধইল বাজার এলাকায় ২০১৭ সালে ভূমি অধিগ্রহণ কালে অত্র অঞ্চলের আব্দুর রহমান চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী ও তার স্ত্রী উজিরান বিবি এর মালিকানাধীন ভূমি অধিগ্রহণ করতে চাইলে ভুয়া দলিলের মাধ্যমে প্রকৃত মালিক কে আড়াল করে আল মামুন ও ফজলু সরকার পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে অত্র অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য এক কোটি ৪ লক্ষ হাজার ৯৮ হাজার ২৩ পয়সা উঠিয়ে নেয়। এ সময় মূল খতিয়ান ভুক্ত মালিকের পক্ষে জমির ক্রেতা মালিকরা নুরুল ইসলাম মন্টু, মোছাঃ তাহমিনা, জাহিদুল ইসলাম ও নুর আলম সরকার জানতে পেরে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করলে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে জেলা প্রশাসক কার্যালয় হতে সার্টিফিকেট মামলা রুজু করা হয় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে ওয়ারেন্ট সহ তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়া হয়।

সে সময় তারা গা ঢাকা দিলে, দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় পত্নীতলা থানা পুলিশ শনিবার উপজেলার মধইল বাজার এলাকা থেকে মামলার ১ নং আসামী মধইল এলকার মৃত আব্বাস আলীর ছেলে আল মামুন (গোলাপ)কে আটক করে এবং মামলার অপর আসামী একই এলাকার মৃত হাফিজ উদ্দীন সরকারের ছেলে ফজলু সরকার পলাতক রয়েছে বলে জানাগেছে।

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) অর্পন কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে ওয়ারেন্টভুক্ত আসামী আল মামুনকে আটকের কথা নিশ্চিত করে, যথাযথ প্রক্রিয়া শেষে তাকে  নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit