মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ১৬টি বেঞ্চ গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আগামীকাল রোববার (২ এপ্রিল) থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। বেঞ্চ গঠন সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বেঞ্চ গঠন সংক্রান্ত নোটিশে বলা হয়, ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। 

বেঞ্চগুলো হলো-বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. রুহুল কুদ্দুস (একক), বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ), মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত (দ্বৈত বেঞ্চ)।

এছাড়া বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.বজলুর রহমান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ), বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি ফাতেমা নজীব ও  বিচারপতি ফাহমিদা কাদের (দ্বৈত বেঞ্চ), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দ্বৈত বেঞ্চ) এবং বিচারপতি মো.আখতারুজ্জামান (একক বেঞ্চ)। (বাসস)

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit