সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

তবু খুশি সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এক রকম উড়ে গেছে বাংলাদেশ। পূরণ হয়নি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য। তবে শেষটা যেমনই হোক, পুরো সিরিজে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ৭ উইকেটে হারে বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে আইরিশরা।

প্রথম দুই ম্যাচ দাপুটের সঙ্গে জিতে বাংলাদেশ অবশ্য সিরিজ নিশ্চিত করে রেখেছিল। ঠিক আগের সিরিজে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও হোয়াইটওয়াশ করার প্রাপ্তি আছে দলটির। তাই এই এক হারে খুব বেশি হতাশ নন সাকিব। দিনটা নিজেদের ছিল না বলে মনে করেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বললেন, ‘সত্যি বলতে, আমরা অনেক ভালো খেলেছি। সবশেষ ইংল্যান্ড সিরিজের মতোই আমরা একই ধরন, একই মানসিকতা, একই ইনটেনসিটি নিয়ে খেলেছি এবং দুটি ম্যাচে খুব ভালো করেছি। তবে এ ম্যাচে আমরা ভালো করতে পারিনি। দিনটি আমাদের ছিল না।’

সেই সঙ্গে তিনি কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষকেও, ‘আয়ারল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত, তারা হাল ছাড়েনি এবং আজকের দিনটি ছিল তাদের।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit