শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

তামান্না-রাশমিকার নাচে আইপিএলের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের আগে উদ্বোধনী মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মান্ধানা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসেন অরিজিৎ। গুজরাটি গান দিয়ে পারফর্ম শুরু করেন তিনি। তার পারফরম্যান্সে জমে যায় আইপিএলের আসর। কানায় কানায় ভর্তি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক মুগ্ধ অরিজিৎয়ের একের পর এক হিট গান শুনে।

মঞ্চস্থ হয় তার বিখ্যাত চান্না মেরেয়া, কবীরার মতো গানগুলো। তার গান শেষে সস্ত্রীক স্টেডিয়ামে আসেন বিসিসিআই সচিব জয় শাহ। উপস্থিত হয়েছিলেন বিসিসিআই বোর্ড সভাপতি রজার বিনি। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমলও ছিলেন তাদের সঙ্গে।

এরপর মঞ্চ দখল করেন তামান্না ভাটিয়া। তেলেগু, গুজরাটিসহ একাধিক ভাষার সুপারহিট গানে নাচেন দক্ষিণী এই অভিনেত্রী। তার পরেই মঞ্চে আসেন পুষ্পা সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্ধানা। 

মঞ্চে এসে দর্শকদের স্বাগত জানিয়ে পুষ্পা সিনেমার ‘সামি সামি’ গানে নাচেন তিনি। তারপর পারফর্ম করেন ‘শ্রীবল্লি’ গানে। অস্কারজয়ী গান নাটু নাটুরও মঞ্চয়ান হয় এবারের অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ১০:৫৬১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit