শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

সিলেটের সাংবাদিকদের সম্মানে মিফতাহ্ সিদ্দিকী’র দোয়া ও ইফতার মাহফিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।শুক্রবার নগরীর জল্লারপাড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে মিফতাহ্ সিদ্দিকী বলেন, সাংবাদিকগন সমাজের দর্পন হিসেবে কাজ করেন। মুক্ত চিন্তা ও সমাজের অগ্রসরে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। রাজনীতিবিদরাও সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে নিরবধি কাজ করে যান। সাংবাদিক ও রাজনীতিবিদদের ইতিবাচক সম্মিলিত প্রয়াস একটি জাতিকে সভ্যতার শিখরে নিয়ে যেতে পারে।

আপনাদের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত। আমার রাজনৈতিক চলার পথে আপনাদের সহযোগিতা সেই শুরু থেকেই পেয়ে এসেছি। আপনাদের কাছে তাই আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে এটা আমার প্রত্যাশা।উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ), সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট উইমেনস্ জার্নালিস্ট ক্লাবেরসহ সিলেটের কর্মরত সাংবাদিকবৃন্দ।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit