শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ভোলাহাটের আব্দুর রহিমের বাঁচার আকুতি

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪২ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক আলীসাহাসপুর দক্ষিণ পিরানচক গ্রামের মোঃ মিনা শেখের বড় ছেলে মোঃ আব্দুর রহিম(৩৫)। দরিদ্র পরিবারে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম মোঃ আব্দুর রহিমের। প্রতিবন্ধী হয়েও সেলাই মেশিনের কাজ করে জীবন জীবিকা চালিয়েছেন। কোন দিন কারো কাছে হাত পেতে দু’পয়সা ভিক্ষা নেয়নি আব্দুর রহিম। আজ সুস্থ হতে বাধ্য হয়ে সবার কাছে আর্থীক সহায়তার জন্য হাতপাততে হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন। ইতিমধ্যে বাম পায়ের ২টি আঙুল কেটে ফেলা হয়েছে। এছাড়াও তাঁর শরীরে নানা রোগের বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য ভোলাহাট, রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে সহায়সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

সহায়সম্বল হারা মোঃ আব্দুর রহিম বলেন, আমি প্রতিবন্ধী হয়েও কোনদিন কারো কাছে কোন সাহায্য গ্রহণ করিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা খরচ চালাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমার দশ জনের মত সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম না হলেও কাজকর্ম করে খেয়েছি ভিক্ষা করিনি। এখন চিকিৎসা খরচ আর চালাতে পারছি না। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই।সরকারি বেসরকারি বিত্তবানদের সহযোগিতা নিয়ে বাঁচার আকুতি মোঃ আব্দুর রহিমের। বিন্দু বিন্দু সহযোগিতায় প্রতিবন্ধী অসুস্থ মোঃ আব্দুর রহিম বেঁচে উঠতে চান। তাঁকে সহযোগিতা করতে যোগাযোগ (সরাসরি মোঃ আব্দুর রহিমের সাথে কথা বলা বিকাশ,নগদ ০১৩২৩৩৩৪৮৫৩)

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit