মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৭ বছর পর ফিরছে অপূর্ব ও শায়লা সাবি জুটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : বেশ অনেকদিন ধরেই পর্দায় অনুপস্থিত দুই পর্দার পরিচিত মুখ শায়লা সাবি। বিয়ের পর বেশ লম্বা বিরতি নেন এরপর আবার ঊনিশের শেষ দিকে আবারো ফিরেন কাজে। কিছুদিন কাজ করে আবারো নেন বিরতি। চলতি বছরের শুরুতে একটি বিজ্ঞাপনে দেখা দিলেও নাটকে পাওয়া যায়নি তাকে অনেকদিন। দীর্ঘদিন পর ফিরলেন আবার সেই চিরচেনা জায়গায়, অভিনয় করলেন নাটকে। আসছে ঈদের জন্য নির্মিত এই নাটকটির নাম ‘বেস্ট ফ্রেন্ড’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এ নাটকের মধ্য দিয়ে প্রায় ৭ বছর পর জুটি বেঁধেছেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। এর আগে তারা সর্বশেষ কাজ করেছিলেন ২০১৬ সালে, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘টুয়েন্টি ওয়ান টুয়েন্টি এইট’ টেলিফিল্মে। এরপর আর তাদেরকে একসাথে দেখা যায়নি।

৭ বছর পর ফিরছে অপূর্ব ও শায়লা সাবি জুটি

নাটকটির নির্মাতা জানান, এই নাটকের মধ্য দিয়েই শায়লা অনেকদিন পর কাজে ফিরেছে। এছাড়া অপূর্ব ভাইয়ার সঙ্গেও অনেকদিন পর কাজ করলেন। আবু হায়াত মাহমুদ বলেন, ‘নাটকটি রোমান্টিক ঘরানার, সঙ্গে ফ্যামিলি ড্রামা। গতকালই (বুধবার) নাটকটির শুটিং শেষ করেছি। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে এটি প্রচারিত হবে।’

উল্লেখ্য, ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান শায়লা সাবি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪) ছবির মাধ্যমে বড় পর্দায় শায়লা সাবির অভিষেক হয়। পরের বছর মুক্তি পায় তার অভিনীত ও আকরাম খান পরিচালিত সিনেমা ‘ঘাসফুল’। এছাড়া ‘ক্রাইম রোড’ নামে আরও একটি ছবি মুক্তি পেয়েছে তার। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর সাব্বির আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু সে সংসার খুব বেশি দিন টেকেনি বলেই খবর। সে ঘরে তার এক কন্যা সন্তান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit