মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

স্বাস্থ্য-চেহারা যখনই ঠিক করতে যাই, তখনই ঝামেলায় পড়ি : হিরো আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : চেহারা ও শরীরের যত্নে মনোযোগী হতে চাইলেই নাকি ঝামেলায় পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম । চেহারা ও শরীর নিয়ে প্রায়ই কথা শুনতে হয় তাকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত নন আলম। তিনি জানালেন, নিজেকে সমাজের চলনসই করার জন্য শারীরিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করেন। একইভাবে চেহারার সৌন্দর্য বাড়ানোর চেষ্টাও করেন। কিন্তু যখনই এ দুটো কাজ শুরু করবেন বলে পরিকল্পনা নেন তখনই একটা ঝামেলায় পড়ে যান। 

বৃহস্পতিবার গণমাধ্যমে এমনটাই জানালেন হিরো আলম। তিনি বলছেন, আমাকে সব সময় দুইটা কথা শুনতে হয়- এক আমার চেহারা ভালো না, দুই আমি দেখতে ভালো না বা আমার শারীরিক গঠন ভালো না। তাই আমি এই দুইটা জিনিসের যত্ন নেওয়ার চিন্তা করি।

তবে এই চিন্তা বা পরিকল্পনাও ভেস্তে যায় আরেক সমালোচনা চলে আসায়। হিরো আলম বললেন, আমার সমালোচনার শেষ নেই। ওই যে বললাম চেহারা খারাপ, স্বাস্থ্য খারাপ। এইসব সমালোচনা শুনে যখন চেহারা-স্বাস্থ্য ভালো করতে যাই তখন আরেক সমালোচনা আসে, আরেক ঝামেলায় পড়ে যাই। চেহারা আর ভালো হবে কিভাবে?

বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আশ আরও বলেন, ‘মামুনুর রশীদ একজন গুণী মানুষ, তিনি আমার বাবার মতো। অনেকে আমাকে বলছে মামলা করব কি না। এর জবাবে বলতে চাই, তিনি আমার বাবার মতো, তাঁর বিরুদ্ধে কখনোই আমি মামলা করব না।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit