বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নরসিংদীতে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার দুই জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার সময় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন মুসা বিন সমসের কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলো- বরগুনা জেলার সোনাতলা গ্রামের বেলায়েত মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের আলী হোসেনের ছেলে বর্তমানে ঢাকার যাত্রবাড়ী এলাকার ধলপুর এলাকার বাসিন্দা মো. করিম (৪৩)।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশায় ঘুরে পুলিশ পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা দিকে কয়েকজন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশাযোগে পলাশ থানা এলাকায় আসে। এসময় একজন ছিনতাইকারী যাত্রীবেশে পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করে ঘোড়াশালের দিকে রওয়ানা করে।
তিনি বলেন, ইজিবাইকটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন সংলগ্ন মুসা বিন সমসের কলেজের সামনে গেলে সিএনজিতে থাকা অপর দুই ছিনতাইকারী পুলিশ পরিচয়ে গতিরোধ করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে।তিনি আরও বলেন, এসময় সন্দেহ হলে উপস্থিত লোকজন থানায় খবর দেয়। পরে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ সেখান থেকে সিএনজিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে এর আগেও গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit