রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

রাঘবের সঙ্গে বিয়ের গুঞ্জন, লাজুক পরিণীতির জবাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : প্রথম দেখা মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয়। দ্বিতীয়বার ফের একসঙ্গে দেখা যায় আরও একটি অনুষ্ঠানে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তার পর থেকেই শুরু প্রেমের গুঞ্জন।  

এদিকে মঙ্গলবার আম আদমি পার্টির আরও এক নেতা সঞ্জীব অরোরার টুইটে প্রায় হইচই পড়ে গেছে। তার পর থেকে পরিণীতি ও রাঘবের জন্য একের পর এক শুভেচ্ছাবার্তা।  শুরু হয় নতুন জল্পনা, সবাই প্রায় ধরেই বসেন পরিণীতি-রাঘবের বাগদান সারা। বাকি চার হাত এক হওয়া।

এসব জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ই আলোকচিত্রীদের মুখোমুখি পরিণীতি। অভিনেত্রীকে সামনে পেয়ে প্রশ্ন ছুড়ে দেন আলোকচিত্রীরা।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একের পর এক প্রশ্ন— ‘ম্যাম যেটা শুনছি সেটা কি সত্যি’, ‘ম্যাম কবে বিয়ে’, ‘পরি ম্যাম, রাঘব স্যারের ব্যাপারে কিছু বলুন’— নানা প্রশ্ন। একটাও জবাব দেননি। যতই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ততই লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী।

গাড়িতে ওঠার সময় বলেন, ‘হুমমম’। তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরই নাকি রেস্তোরাঁয় যান তারা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শিগগিরই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন যুগল।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit