রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

জবিতে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন ও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আল্টিমেটাম বেঁধে দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জবি শিক্ষক সমিতি।নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে শিক্ষকরা আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দাবি আদায় করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৯ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।এ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষক সমিতির ভর্তি পদ্ধতি সংক্রান্ত সভায় প্রায় ৩৫০ জন শিক্ষক অংশ নেন। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্তের প্রেক্ষিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়।

সভা শেষে শিক্ষক নেতারা বলেন, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহনের যে সিদ্ধান্ত নেয়া হয় তার কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।এদিকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করা না গেলে সেশন জটের একটা শঙ্কা লক্ষ্য করছেন তারা। তাই দ্রুত সময়ে সিন্ডিকেট আহ্বান করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে বহাল রেখে ভর্তি কার্যক্রম শুরু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ করেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা আগের সিদ্ধান্তেই অনড় আছি। গুচ্ছ পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনেক পিছিয়ে দিয়েছে৷ আমরা আজও মিটিং শেষে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব ব্যবস্থায় ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিতে।প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে দ্রুত একটি মিটিং ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।যদি নির্ধারিত সময়ে দাবি বাস্তবায়িত না হয় আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে যাবো।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এ কে এম ড.লুৎফর রহমান বলেন, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে আগামী ২ তারিখের পর সকল শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির ডাক দেয়া হবে । যদি ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও ভর্তি কার্যক্রম প্রকাশ না করে তাহলে ৩ এপ্রিল থেকে আন্দোলনে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, শিক্ষকরা দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি তাদেরকে লিখিতভাবে জানাতে বলেছি। বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।হুট করে আমি নিজস্ব কোন সিদ্ধান্ত দিতে পারি না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিতে হবে।এই সিন্ডিকেট সভা আয়োজন করতেও অন্ততপক্ষে পাঁচদিন সময় দরকার। তবে তারা যদি আন্দোলন করতে চায় তাহলে করুক। আন্দোলন করলে তো আমি তাদেরকে বাঁধা দিতে পারব না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit