মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পরিবার ছাড়া জন্মদিনের কথা ভাবতেও পারি না : সিয়াম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : কলকাতায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। একমাত্র ছেলের সঙ্গে নিজের জীবনের বিশেষ দিনটি কাটাতে শুটিং শেষ করে কলকাতা থেকে ঢাকায় ফিরেন এ নায়ক। আজ এ নায়কের জন্মদিন। একমাত্র ছেলে য্যায়নের সঙ্গে প্রথমবার নিজের জন্মদিন উদযাপন করেন। আর তাই এবারের দিনটি তার জন্য অন্যরকম ভালো লাগার।

জন্মদিনের প্রথম প্রহরেই একমাত্র ছেলে ও পরিবারের সঙ্গে কেক কাটেন সিয়াম। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

সিয়াম আহমেদ বলেন, ‘পরিবার ছাড়া জন্মদিনের কথা ভাবতেও পারি না। যেহেতু বাবা হওয়ার পর এটা আমার প্রথম জন্মদিন তাই আমার ছেলের সঙ্গে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটবে। আবার আমার ফ্যান ক্লাবের আয়োজনে জন্মদিনকে ঘিরে অনুষ্ঠানে অংশগ্রহণ করা হতে পারে।

মূলকথা, সবার সঙ্গে থেকে, পাশে থেকে দিনটিকে আমি উপভোগ করতে চাই। অবশ্যই পরিবার সবার আগে এবং যাদের অফুরন্ত ভালোবাসায় আমি আজকের সিয়াম, তাদের ভালো লাগা ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে নিজের মতো করেই দিনটি কাটাব। সবার দোয়া চাই যেন আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সেই সঙ্গে আগামীতে যেন আরো ভালো ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে পারি।’

পরিবার ছাড়া জন্মদিনের কথা ভাবতেও পারি না : সিয়াম

কলকাতায় যাওয়ার আগে দ্বিতীয়বারের মতো তার হাতে উঠে আসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে সিয়াম চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আর ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিয়াম রনি ভৌমিক পরিচালিত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় অভিনয়ের জন্য আবারও সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

সিয়াম জানান, এরই মধ্যে তিনি ‘অন্তর্জাল’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করবেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বিদ্যা সিনহা মিম, সুনেহরা বিনতে কামাল। কলকাতায় রাজা চন্দ পরিচালিত একটি সিনেমায় তিনি বিগত টানা কয়েক দিন শুটিং করেছেন প্রসেনজিৎ, পূজা বন্দ্যোপাধ্যায়।

সিয়াম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়ামের বিপরীতে ছিলেন পরীমণি।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit