রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মাটিরাঙ্গাতে পুলিশের অভিযানে  ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় ঔষধসহ আটক এক

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ওয়াসু সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা  ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় ঔষধসহ দ্বীন মোহন ত্রিপুরা (২৪)  কে আটক ক‌রেছে  থানা পুলিশ।  বুধবার (২৯ মার্চ ২০২৩ইং) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া  এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিক করেন। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া’র দিকনির্দেশনায়   মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো: সাদ্দাম হোসেন, ও মাটিরাঙ্গা থানার সহকারি উপ-পরির্দশক  (এএসআই) কামরুল আরেফিন চৌধুরীর নেতৃ‌ত্বে, সঙ্গীয় ফোর্স নি‌য়ে   মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ড সদয় পাড়া দীনমোহন ত্রিপুরার একচালা ঘরে মজুত রাখা ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দ্বীন মোহন ত্রিপুরাকে আটক করা হয়। 

 আটককৃত দ্বীন মোহন ত্রিপুরা মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের একই ওয়া‌র্ডের চাঁন ‌মোহন ত্রিপুরা প্রকাশ কু‌লি ত্রিপুরার ছে‌লে। মাটিরাঙ্গা থানার তথ্য মতে, ১০বস্তায় ৬লাখ ২৫ হাজার ৮শত ৪০ টি যৌন উত্তেজক, গরু মোটাতাজাকরন সহ বিভিন্ন ভারতীয় অবৈধ ঔষধ রয়েছে। যার আনুমানিক মূল্য ৩১লাখ ২৯ হাজার ২শত টাকা। দ্বীন মোহন ত্রিপুরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, ইতিপূর্বে তারা অবৈধভাবে ওয়াছু রাবার বাগান সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল বাংলাদেশে আনয়ন করে খাগড়াছড়ি ও চট্রগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন,আটককৃত ও পলাতক আসামীর বিরু‌দ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, মাটিরাঙ্গা থানা পুলিশ মাদক চোরাকারবারি  সহ যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রনে আন্তরিকতার সহিত কাজ করছে। 

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit