রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

মা দিবসে মুক্তি পাবে পরীমণির ‘মা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : আসছে মা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীতি চলচ্চিত্র ‘মা’। ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অরণ্য আনোয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মা’। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ছবিতে। ছবিটি মুক্তিও পাবে এবারের ‘মা দিবস’ কেন্দ্র করে। ১৪ মে বিশ্ব মা দিবস। এই দিবসকে কেন্দ্র করে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক অরণ্য আনোয়ার। সম্ভাব্য মুক্তির তারিখ ১৯ মে।

তিন দশকের ক্যারিয়ারে ‘আমাদের নুরুল হুদা’র মতো বহু ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা। নিজের প্রথম ছবি মুক্তির বিষয়ে অরণ্য আনোয়ার বলেন, “মা দিবসে ছবিটি মুক্তি দেব। তার আগে ২ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাব। সেদিনই প্রকাশ করব ট্রেলার। এখন প্রচার-প্রচারণার পরিকল্পনা করছি আমরা। মায়ের গল্প ফুটে উঠবে ছবিতে। তাই মা দিবস কেন্দ্র করেই মুক্তি দেওয়া যথাযথ হবে বলে ভেবেছি। ‘আ মাদারস ডে মুভি’ এই ট্যাগলাইনও ঠিক করে রেখেছি আমরা।”

শুধু বাংলাদেশ নয়, মে মাসে ‘মা’ ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক-প্রযোজক।

ছবির গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ‘মা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। গত বছর অক্টোবরে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ওই সময় পরী বলেছিলেন, ‘আমার জন্য এটি শুধু ছবি না, একটা ইমোশন। যখন ছবিটির শুটিং করতে যাই তখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা। ছবিটি যখন মুক্তি পাবে তখন রাজ্য থাকবে আমার কোলে। এটা যে কত আনন্দের তা বলে বোঝাতে পারব না।’

পরিচালক জানালেন, ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর বিশ্বাস, দর্শকও পছন্দ করবে ছবিটি। পরীমণি ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit