সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

জন্মদিনে বুবলীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারে দুই যুগ পার করেছেন শাকিব খান। কিং খান হিসেবে তার উত্থান ২০০৭ সালের দিকে। ঢাকাই ইণ্ডাস্ট্রিতে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন কিং খান, ঢালিউড ভাইজান। জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন’। তার সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

বুবলীর শেয়ার করা ভিডিওতে বাবা-ছেলের মিষ্টি সম্পর্ক দেখা গেছে। ছেলেকে মোবাইল ফোনে কার্টুন দেখাচ্ছেন শাকিব খান। হাসছেন, খেলছেন, আদর করছেন শেহজাদ খান বীরকে। এ ভিডিতেও লাভ রিয়েক্ট দিয়ে ভরিয়ে ফেলেছেন নেটিজেনরা। পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা তো জানিয়েছেনই।

শাকিব খান অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৯ সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় দেখা যায় তাকে। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন ইরিন জামান। যদিও শাকিব অভিনীত প্রথম সিনেমা ‘সবাই তো সুখী হতে চায়’।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া অসংখ্য সম্মাননা ঘরে তুলেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit