মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যে কারণে বলিউড ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : একটা সময় দাপটের সঙ্গে কাজ করেছেন। যেসময় পুরুষ অভিনেতা ছাড়া কারও কপালে ‘তারকা’ তকমা জুটত না, সেই সময়ই দাপিয়ে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই বলিউড ছেড়ে পাড়ি জমান হলিউডে।এখন তিনি হলিউডের ‘নয়ন মণি’। জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এবার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

এখন তার নাম শোনা যায় হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। হলিউডে নিজের জায়গা মোটামোটি পাকা করে ফেলেছেন এই দেশি গার্ল। বলিউডে ফেরা তার কাছে এখন শুধু মাত্র ঘরে ফেরার টান। কিন্তু ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে থাকাকালীন কেন মুম্বাই ছেড়ে গেলেন প্রিয়াঙ্কা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন দেশি গার্ল।

যে কারণে বলিউড ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

গান গেয়ে হলিউডে হাতেখড়ি প্রিয়াঙ্কার। ‘ইন মাই সিটি’, ‘এগ্‌জটিক’-এর মতো মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে। উইল আই অ্যাম, পিটবুলের মতো বিশ্বখ্যাত পপতারকাদের সঙ্গে তাল মিলিয়ে গান গেয়েছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে ‘সাত খুন মাফ’ ছবিতে কাজ করার সময় অঞ্জুলা আচারিয়ার কাছ থেকে ফোন পান তিনি। অঞ্জুলাই প্রথম তাকে প্রস্তাব দেন আমেরিকায় এসে গান গাওয়ার। সেই সময় নাকি বলিউড থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলেন প্রিয়াঙ্কা।যে কারণে বলিউড ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

তিনি বলেন, ‘বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আর আমি এসব এখন পছন্দ করি না। আমি এসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

আমেরিকায় এসে গান গাওয়া শুরু করলেও তাতে বিশেষ সাফল্য পাননি প্রিয়াঙ্কা। তবে একাধিক হলিউড তারকার সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল তার গান। প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউডে আমি এত বছর ধরে কাজ করেছি। কিন্তু ওই সময় আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমার মনে হচ্ছিল সব ছেড়ে চলে যাই।’

যে কারণে বলিউড ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে কিছু দিন কাটানোর পরে প্রিয়াঙ্কা বুঝতে পারেন, গানের চেয়ে অভিনয়েই বেশি দক্ষ তিনি। তাই, পরে আমেরিকাতে থেকেই অভিনয়ের কাজ খুঁজতে থাকেন দেশি গার্ল। একের পর এক অডিশন দেওয়ার পরে সুযোগ পান ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজ়ে। বাকিটা ইতিহাস। শেষ কয়েক বছরে প্রিয়াঙ্কা কাজ করেছেন ডোয়েন জনসন ওরফে দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। এমনকি, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন্স’ ছবিতে কিয়ানু রিভসের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে।

এবার মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা। আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’। সিরিজে অভিনয় করেছেন ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত রিচার্ড ম্যাডেনও।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit