মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

মা-খালারা দিনে দুইটা রোজা রাখতে বলত : সোনিয়া রিফাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৭৯ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের ছোট পর্দার অভিনেত্রী সোনিয়া রিফাত। গেল কয়েক বছর ধরে উপস্থাপনায় বেশ ব্যস্ত তিনি। অর্ধযুগেরও বেশি কাটিয়ে দিয়েছেন এ পেশায়। দেশের প্রায় সবক’টি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। ইদানীং শুরু করেছেন স্পোর্টস শো উপস্থাপনার কাজ। সেখানেও সপ্রতিভ সোনিয়া।

নিয়মিত করছেন বাংলাভিশনে দুটি, এনটিভিতে একটি এবং বিটিভি ও মাইটিভিতে একটি করে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। রমজান উপলক্ষে নিজেকে সময় দিচ্ছেন তিনি। রমজানের দিনগুলো কেমন কাটছে জানতে চাইলে সোনিয়া রিফাতের ছোট উত্তর, আলহামদুলিল্লাহ, ভালো কাটছে।

পরক্ষণেই যোগ করে বললেন, সঙ্গত কারণে বাবা-মাকে ছাড়া ইফতার করতে হয়। তা কষ্টদায়ক। এবারের রমজানে নিজেকে বিশ্রাম দিচ্ছি। কম কাজ করছি। রোজা পালন করছি। নিজ হাতে ইফতার বানাচ্ছি। সবমিলিয়ে ভালো লাগছে।

ঈদের শপিং করতে ভালোবাসেন সোনিয়া। যা কেনেন তা কি পরেন তিনি? উত্তরে জানালেন, আয়োজন করে পোশাক কিনতে পছন্দ করি। প্রতি ঈদেই ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনি। কিন্তু দেশের বাইরে বেড়াতে গেলে তা আর পরা হয় না। তা ছাড়া যে পোশাক পরতে আরাম লাগে সেটিই ঈদে পরা হয়।

ঈদ এলে উপহার দেওয়া নেওয়ার বিষয় চলে আসে। সোনিয়া রিফাত ব্যাপারটি উপভোগ করেন। তার কাছে জানতে চাওয়া উপহার দিতে নাকি নিতে বেশি ভালো লাগে? উত্তর যেন প্রস্তুতই ছিল। চট করে সোনিয়া বলে উঠলেন, উপহার দিতে বেশি ভালো লাগে। বিশেষ করে ভাই-বোন, আত্মীয়-স্বজন, সহকর্মীদের ঈদ উপহার দিতে পছন্দ করি। চেষ্টা করি তাদের উপহার দিতে। অবশ্য নিজেও অনেক উপহার পাই ঈদের আগে। উপহার পেতেও ভালো লাগে।

ছোটবেলা থেকেই রোজা রাখছেন সোনিয়া রিফাত। সে কথা মনে করে বললেন, ছোটবেলায় যখন প্রথম রোজা রাখা শুরু করি, তখন খুব আনন্দ লাগত। যখন আরও ছোট, তখন মা-খালারা দুপুর হলেই খাইয়ে দিত। বলত, তুমি দিনে দুটো রোজা রাখবে। সেই দিনগুলোর কথা মনে পড়ে।

এবারের ঈদেও দেশের বাইরে বেড়ানোর পরিকল্পনা করছেন সোনিয়া রিফাত। সে প্রসঙ্গে জানালেন, সারা বছর কাজে ব্যস্ত থাকি। ঈদের সময় এলে নিজের জন্য কিছুটা সময় পাওয়া যায়। সে অবসরটুকু কাজে লাগানোর জন্যই বাইরে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit