মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

মেসি এখন বিশ্ব ফুটবলের ‘শাসক’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো লিওনেল মেসির মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন কোনো পালক। গত শনিবার জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ হয়েছে তার নামে। যা করেছে দেশেটির ফুটবল ফেডারেশন। এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) দিয়েছে তাকে নতুন খেতাব। সর্বকালের সেরা এই ফুটবলারকে বিশ্ব ফুটবলের শাসক হিসেবে ঘোষণা দিয়েছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ।

বিশ্বকাপের ট্রফি হাতে মেসি, এমন একটি ভাস্কর্য তৈরি করেছে কনফেডারেশন। যা থাকবে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কী তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।

সোমবার প্যারাগুয়েতে অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়েই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসি ও তার সতীর্থদের হাতে। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফকেও দেওয়া এই সম্মাননা।

এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

মেসি এখন বিশ্ব ফুটবলের ‘শাসক’
মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ। ছবি : এএফপি

উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন,‘ এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit