মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ভারতে আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিম উড়িষ্যার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর লাশ উদ্ধার করা হয় তার কাকার বাড়ি থেকে। রহস্যজনকভাবে সোমবার বিকালে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত কয়েক দিন আগে কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী ও গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তার সেই কাকার বাড়িতে বেড়াতে যান বলে জানা যায়। 

বাড়ির লোক খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তার লাশ উদ্ধার করে। এর পর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও মঙ্গলবার সকাল ছাড়া অটোপসির রিপোর্ট মিলবে না বলেই জানা গেছে পুলিশের তরফে। রাতের অন্ধকারে ময়নাতদন্ত হবে না বলেই জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। জানতে চাইছে অভিনেত্রীর রহস্যমৃত্যুর নেপথ্যে কোনো কারণ থাকতে পারে। কেন আচমকা এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোন কারণ ছিল সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তার বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনো সত্য ঘটনা কী, তার মৃত্যুর নেপথ্যে কোন কারণ আছে সেটি এখনো জানা যায়নি।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit