শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শার্শার লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামছুর রহমানের বাড়িতে দূর্বৃত্তকতৃক বোমা বিষ্ফোরন

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামছুর রহমানের বাড়িতে দূর্বৃত্তরা বোমা বিষ্ফোরন ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে। লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামছুর রহমান লক্ষনপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক আলতাফ হোসেনের এর ছেলে। এ ঘটনায় শামছুর রহমান ও তার পরিবার আতংকিত হয়ে পড়েছে। তার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শামছুর রহমান জানান, গত ২৬ মার্চ রবিবার তারাবি নামাজ শেষ করে বাড়িতে যেয়ে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খেতে শুরু করে। এমন সময় কে বা কাহারা রাতের আধারে বাড়ির মধ্যে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমাটি বাড়ির ভিতরে আমগাছে লেগে বিকট শব্দে বিষ্ফোরন ঘটে। এ সময় বাড়ির সবাই খাবার ফেলে দিক বিদিক ছুটে পালায়। শামছুর রহমান আরও জানান, কিছুক্ষন পর ট্রিপল ৯ এ ফোন দিলে দ্রুত ঘটনা স্থলে পুলিশ যায়। পুলিশ বোমার আলামত সংগ্রহ করে। ঘটনা শুনে রাতেই শার্শা থানার অফিসার ইন চার্জ আকিকুল ইসলাম ঘটনা স্থলে যান এবং খোজ খবরনেন বলে জানান শামছুর রহমান।

দূর্বৃত্তকতৃক লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামছুর রহমানের বাড়িতে বোমা বিষ্ফোরন ঘটনায় শার্শা উপজেলা বিএনপি’র পক্ষথেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু। তিনি বোমা বিষ্ফোরনকারী দূর্বৃত্তদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ এস এম আকিকুল ইসলাম জানান, লক্ষনপুর গ্রামে বোমা বিষ্ফোরনের খবর শুনে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি বলেন রোজার মাসে এমন ঘটনা নিন্দনীয়। তিনি ঘটনাটি তদন্ত করে অপরাধী যেই হোক তাকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit