বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

চৌগাছায় বিনামূল্যে ধান-পাটের বীজ ও সার পাচ্ছেন ৪৭০০ জন কৃষক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৫৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনামূল্যে ধান-পাটের বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভউদ্ধোধন করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে এ ধান-পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন।

উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, কৃষক জাহেদ আলী, কাজী শামছুল আলী ও আলতাফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে বিনামূলে পাটবীজ, ধানবীজ ও সার তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।

চলতি খরিপ ১/ ২০২২-২০২৩ মৌসুমে সরকার উন্নত জাত ও নতুন উদ্ভাবিত পাট ও ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনার সার বীজ দিচ্ছেন। বিনা মূল্যে পাটবীজ ও উফশী হাইব্রিড জাতের ব্রি বীজধান ও সার পাচ্ছেন ৪ হাজার ৭০০ জন কৃষক। চৌগাছা উপজেলা কৃষি অফিসের অথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি খারপ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও উফশী হাইব্রিড ব্রি ৪৮, ৯৮, ৮২ ও ৮৫ জাতের বীজধান ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এরমধ্যে ১ হাজার ৮০০ জন কৃষককে উন্নত জাতের এক কেজি পাট বীজ ও ২ হাজার ৯০০ জনের ৫ কেজি আউস ধানের বীজ ও রাসায়নিক সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি দেওয়া হবে। ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক কৃষকদের তালিকা প্রস্তুত শেষ হয়েছে।

যার মধ্যে ফুলসারা ইউনিয়নে ধান বীজ ২১০ জন ও পাট বীজ পাবেন ১৫০ জন কৃষক, পাশাপোল ইউনিয়নে ধান ২৫০ জন ও পাট বীজ পাবেন ২০০ জন, সিংহঝুলী ইউনিয়নে ধান ১৮০ জন ও পাট বীজ পাবেন ১০০ জন। ধূলিয়ানী ইউনিয়নে ধান ২০০ জন ও পাট পাবেন ১৫০ জন কৃষক, চৌগাছা ইউনিয়নে ধান ২১০ জন ও পাট বীজ পাবেন ১১০ জন কৃষক। পাতিবিলা ইউনিয়নের ধান বীজ ২৫০ জন ও পাট পাবেন ১৩০ জন কৃষক। জগদীশপুর ইউনিয়নে ধান ২১০ ও পাট বীজ পাবেন ১২০ জন কৃষক।

হাকিমপুর ইউনিয়নে ধান ২৭০ জন ও পাটবীজ পাবেন ১৭০ জন কৃষক। স্বরুপদাহ ইউনিয়নে ধান ৩৫০ ও পাট পাবেন ২২০ জন কৃষক। নারায়নপুর ইউনিয়নে ধান ৩০০ জন ও পাটবীজ পাবেন ২০০ জন কৃষক। সুখপুকুরিয়া ইউনিয়নে ধান ২৭০ জন ও পাট পাবেন ১৫০ জন কৃষক। এছাড়া পৌরসভায় ধানবীজ পাবেন ২০০ জন ও পাট পাবেন ১০০ জন কৃষক। কৃষক প্রতি উফশী হাইব্রিড ব্রি ৪৮, ৯৮, ৮২ ও ৮৫ জাতের বীজধান ৫ কেজি ও রাসায়নিক সার ১০ কেজি করে ডিএপি ও এমওপি। এ ছাড়াও ১ কেজি করে পাট বীজ প্রতিজন কৃষককে প্রণোদনা হিসাবে দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit