বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

‘ইমরান খানকে হত্যা করা হবে, না হয় আমাদের’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দেশটি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে একহাত নিয়েছেন। ইমরান খানকে ক্ষমতাসীন পিএমএল-এন দলের শত্রু হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘ইমরান খান দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন- যেখানে হয় তাকে খুন করা হবে, না হয় আমরা হব।’ খবর এনডিটিভির।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সিনিয়র নেতা রানা সানাউল্লাহ ইমরানের পিটিআই-এর কড়া সমালোচনা করেছেন। গত বছরের নভেম্বরে পাঞ্জাবের ওয়াজিরাবাদের এক র‍্যালিয়ে গুলি হামলার শিকার হন পিটিআই প্রধান। এই হামলার জন্য রানা সানাউল্লাহকে দায়ী করেছেন ইমরান খান। এছাড়া ৭০ বছর বয়সী ইমরান তাকে হত্যাচেষ্টার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনীর উচ্চপর্যায়ের একজনকেও দায়ী করেন।

গতকাল রবিবার পাকিস্তানের এক প্রাইভেট টিভি চ্যানেলে সানাউল্লাহ বলেন, ‘ইমরান খান বা আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে। তিনি এখন দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে পিটিআই বা পিএমএলএন- দুটির মধ্যে শুধু একটিই থাকতে পারে।’

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তিনি দেশটির প্রধান প্রধান শহরে একের পর এক সমাবেশ করে আসছিলেন। সেখানে তিনি তাকে হটানোর জন্য বিদেশি শক্তি ও বর্তমান ক্ষমতাসীনদের দোষারোপ করেন। দ্রুতই জাতীয় নির্বাচন দাবিতে সাবেক এই প্রধানমন্ত্রী নানা কর্মসূচি পালন করে আসছেন।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit