বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ষষ্ঠ শ্রেণির ক্লাসে পর্ন নিয়ে আলোচনা, চাকরি গেল প্রধানশিক্ষিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ষষ্ঠ শ্রেণির ক্লাসে পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধানশিক্ষিকার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। আর চাপের মুখে চাকরি ছাড়তে বাধ্য হন প্রধানশিক্ষিকা। শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার তাল্লাহাসি ক্লাসিক্যাল স্কুলের প্রধানশিক্ষিকা হোপ ক্যারাসকিল্লা ষষ্ঠ শ্রেণিতে রেনেসাঁর শিল্পকলা প্রসঙ্গে ক্লাস নিচ্ছিলেন। একপর্যায়ে ইতালির বিখ্যাত শিল্পী মাইকেলেঞ্জেলোর ভাস্কর্য ‘ডেভিড’ নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন অভিভাবকরা। তাদের অভিযোগ, নগ্ন পুরুষের মূর্তিটির মাধ্যমে শিক্ষার্থীদের পর্নোগ্রাফি চিনিয়ে দিয়েছেন প্রধানশিক্ষিকা।

তারা প্রধানশিক্ষিকার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কাছে অভিযোগ দেন এবং পরবর্তীতে এ ধরনের পাঠ দেওয়ার আগে বিজ্ঞপ্তি জারি করে অভিভাবকদের অবগত করতে বলা হয়। এরপরেই প্রধানশিক্ষিকাকে পদত্যাগের জন্য চাপ দেয় স্কুল কর্তৃপক্ষ। পদত্যাগের পর সংবাদমাধ্যমে শিক্ষিকা বলেন, আমি অত্যন্ত দুঃখিত এই প্রতিষ্ঠানে আমার দীর্ঘ যাত্রা এ ভাবে শেষ হল।

১৫০১ থেকে ১৫০৪ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় মাইকেলেঞ্জেলোর ভাস্কর্য ‘ডেভিড’। এই মূর্তিকে কেন্দ্র করে শিল্পের স্বাধীনতা নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। ফ্লোরিডার শিক্ষিকা ক্লাসে ‘ডেভিড’ ছাড়াও রেনেসাঁ শিল্পকলার আরও একাধিক বিখ্যাত ভাস্কর্য নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু বিতর্কের মাঝে পদত্যাগ করতে হলো তাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit