মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, হোটেলে মিলল দেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বারাণসীর কাছে সারনাথের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ। মাত্র ২৫ বছর বয়সেই এ রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। কিছুদিন আগেই নিজের সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেত্রী। প্রেম দিবসের দিন সহ-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আকাঙ্ক্ষা। তারপর এক মাস কাটতে না কাটতেই ঘটে গেল এই অঘটন।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন। মৃত্যুর আগের রাতেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। এছাড়াও মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কী ভাবে এই ঘটনা ঘটল রহস্য ঘনীভূত হচ্ছে।

‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই অভিনেত্রীর। তার পর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি ‍

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit