বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দুবাইয়ে পানি কিনেই তিন কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রায় তিন কোটি টাকার লটারি জিতেছেন মোহাম্মদ নামে বাংলাদেশের এক প্রবাসী। দুবাইয়ে অনুষ্ঠিত মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে এ টাকা জিতে নেন তিনি। রোববার (২৬ মার্চ) দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকা। মোহাম্মদের র‌্যাফেল আইডি নম্বর ছিল ৩২২৮৪৪৫৬।

এ র‌্যাফেল ড্রতে প্রথমবারের মতো পুরস্কার হিসেবে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (বাংলাদেশি টাকায় কোটিপতি) হন। গত সপ্তাহে এক ভারতীয় প্রবাসী এ পুরস্কার জিতেছিলেন। মোহাম্মদসহ মোট এক হাজার ৬৩ জন এ সপ্তাহের পুরস্কার জিতেছেন। এবার দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার দিরহাম করে জিতেছেন পাঁচজন।

এছাড়া এক হাজার ৫২ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে ২৫০ দিরহাম করে পেয়েছেন। সবার পুরস্কারের মূল্য হিসাব করলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।

প্রসঙ্গত, প্রত্যেক সপ্তাহে মাহজুজ লটারির পুরস্কারের পরিমাণ বাড়ছে। তবে লটারিতে অংশ নেওয়ার নিয়ম আগের মতোই রয়ে গেছে। মাত্র ৩৫ দিরহামে মাহজুজের একটি পানির বোতল কিনে সাপ্তাহিক লটারি ও গ্র্যান্ড লটারিতে অংশ নেওয়া যাবে। এর মাধ্যমে যেকোনো অংশগ্রহণকারী গ্র্যান্ড লটারির দুই কোটি দিরহাম কিংবা প্রতি সপ্তাহে ১০ লাখ দিরহাম জিতে নিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit