আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি অত্যাধুনিক পরিশোধন স্থাপনা নির্মাণের জন্য চীনা অংশীদারদের সাথে চুক্তি করেছে বিশ্বের বৃহত্তম জ্বালানি কোম্পানি সৌদি আরামকো। রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। এদিন বেইজিংয়ে চায়না ডেভেলপমেন্ট ফোরামে এই চুক্তির ঘোষণা দেন আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের।
তিনি বলেন, লিয়াওনিং প্রদেশে পরিশোধনাগার এবং পেট্রোকেমিক্যাল স্থাপনা নির্মাণ কাজ শুরু করার জন্য চীনের নর্থ হুয়াজিন কেমিক্যাল ও পাঞ্জিন জিনচেংয়ের সাথে চুক্তিতে পৌঁছেছে আরামকো। আমাদের বৃহত্তর ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে তরলকে সরাসরি রাসায়নিকে উচ্চ রূপান্তরের প্রকল্প নেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বিশেষ জোর দিয়ে চীনে বিশ্বের শীর্ষস্থানীয় ও সমন্বিত ডাউনস্ট্রিম খাত গড়ে তোলার সুযোগ দেখতে পাচ্ছি।
কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:১৫