শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বিশ্রামে বালবির্নি, টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক স্টার্লিং

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে সোমবার (২৭ মার্চ)। তার আগের দিন সংবাদসম্মেলনে হাজির হয়ে আইরিশ কোচ হাইনরিখ ম্যালান জানান, দলের নিয়মিত অধিনায়ক বালবির্নিকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক স্টার্লিং। এ সিরিজে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে লর্কান টাকারকে।

ম্যালান বলেন, ‘আসন্ন টেস্ট সিরিজ ও বিশ্বকাপ সুপার লিগের ম্যাচগুলোর প্রস্তুতির জন্য অ্যান্ড্রুকে বিশ্রাম দেয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দেয়ার কথা ছিল। কিন্তু টেস্ট সিরিজ এগিয়ে আসায় চলতি সিরিজের টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে।

এ বছর যে পরিমাণে ক্রিকেট খেলতে যাচ্ছি, তাতে যে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে, সেটি আগেই জানতাম আমরা। আমাদের নেতৃত্বস্থানীয় খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট বিশ্রাম দেয়াকে আমরা দল ও খেলোয়াড় ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ মনে করি। এর মাধ্যমে আমরা খেলোয়াড়দের পুলও বাড়াতে পারি।’

স্টার্লিং অবশ্য প্রথমবার আইরিশদের নেতৃত্ব ভার কাঁধে নিচ্ছেন না। এর আগে ২০১৯ সালে তিনি ৬ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যার মধ্যে চার হারের বিপরীতে আইরিশদের জয় ছিল দুটিতে।

এদিকে ২৭ মার্চের পর টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২৯ ও ৩১ মার্চ। সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit