বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উইমেন্স মডেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৪৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার বলেন, "স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের অনেক অর্জন থাকলেও আমরা ব্যক্তিগত জীবনে স্বার্থপর হয়ে উঠছি, মন থেকে লোপ পাচ্ছে স্বতঃস্ফূর্ত দেশপ্রেম। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তখনি, যখন আবালবৃদ্ধবনিতা তথা দেশের আপামর জনসাধারণ একযোগে দেশকে ভালোবাসতে পারবো, দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারবো। নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষোভ, হিংসা-বিদ্বেষ ভুলে ঐকবদ্ধ হয়ে দেশ গড়ার শপথ নিয়ে একটা সুন্দর, রোল মডেল রাষ্ট্র গড়ে তুলবো।

২৬শে মার্চ, রোজ রবিবার, সকাল ১১ ঘটিকায় উইমেন্স মডেল কলেজে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। উইমেন্স মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স মডেল কলেজের স্কুল ইনচার্জ ও সিনিয়র প্রভাষক জনাব মরিয়মুন্নেছা মল্লিকা, কো-অর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক জনাব জাকিয়া সুলতানা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- নবম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা আফরিন, একাদশ শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার এবং ফাহিমা আক্তার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মৌসুমি আক্তার খানম, বাংলা বিভাগের প্রভাষক জনাব তৌফিকুল ইসলাম রাসেল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক জনাব অলোক দেব নাথ।

শিক্ষকদের পক্ষ থেকে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান। এরপর সভাপতির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দকে উইমেন্স মডেল কলেজের পক্ষ থেকে পুরস্কার তোলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit