বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

বিশ্বজুড়ে এক ঘণ্টা আলো বন্ধ, অন্ধকারাচ্ছন্ন ১৯০টি দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিভল পৃথিবীর আলো। বিশ্বজুড়ে এক ঘণ্টার জন্য পালিত হলো আর্থ আওয়ার। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরির প্রয়াসে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় এই আর্থ আওয়ার।

মার্চের শেষ শনিবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পালন করা হয় এই আর্থ আওয়ার। এই এক ঘণ্টা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম, কল-কারখানা, অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব রকমের মেশিন এবং আলো বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়।

জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির প্রয়াসে বিশ্বজুড়ে নানামুখী উদ্যোগ চলমান, এরই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘আর্থ আওয়ার’। তাইওয়ান থেকে শুরু করে হংকং হয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভারতের মতো জনবহুল দেশে বিপুল উৎসাহের সঙ্গে পালিত হয় এই আর্থ আওয়ার।

২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সর্বপ্রথম এই আর্থ আওয়ার পালন করা শুরু হয়। এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে রেখে শুরু হয়েছিল সচেতনতামূলক এই কর্মসূচি। তারপর থেকে প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার ব্যতিক্রমী এই দিনটি পালিত হয়। বর্তমানে বিশ্বজুড়ে ১৯০টি দেশ এই আর্থ আওয়ার পালন করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit