শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর পর্তুগালের ডাগআউটে এসেছে পরিবর্তন। মাঠের খেলাতেও দেখা গেছে যার প্রতিফলন। সেলেকাওরা ইউরো বাছাইপর্ব শুরু করেছে জয় দিয়ে। লিখটেনস্টেইনের বিপক্ষে জয়ের রেশ না কাটতেই আবারও মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। এবারও প্রতিপক্ষ সহজই বলা যায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগাল আছে নবম স্থানে। আর লুক্সেমবার্গের অবস্থান ৯২।

ইউরোর বাছাইয়ে অপেক্ষাকৃত সহজ গ্রুপেই আছে পর্তুগাল। হুমকি হতে পারে নেই এমন কোনো দল। লুক্সেমবার্গের বিপক্ষে রেকর্ডও বেশ সমৃদ্ধ সেলেকাওদের। ১৯৫৫ সাল থেকে ২০ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ১৮ ম্যাচেই জয় পেয়েছে পর্তুগাল। লুক্সেমবার্গের একমাত্র জয় এসেছে ১৯৬১ সালে।

যদিও এ ম্যাচের আগে কিছুটা আত্মবিশ্বাস সঙ্গে পাবে লুক্সেমবার্গ। সবশেষ ৬ ম্যাচ হারের মুখ দেখেনি দলটা। প্রতিপক্ষ শক্তিশালী না হলেও কোনো ঝুকি নিতে চান না পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। গেল ম্যাচের একাদশই মাঠে নামাতে পারেন। শুরু থেকেই খেলবেন রোনালদো, ফেলিক্স, ফার্নান্দেজরা। অন্যদিকে গেল ম্যাচ ড্র করা লুক্সেমবার্গও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit