শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী বরিশাল
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৬ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও দোয়া-মোনাজাত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে রবিবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার সকাল থেকে দিনব্যাপী গৌরনদী উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন. উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচী পালনসহ বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।গৌরনদী উপজেলা প্রশাসন গৃহিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল রবিবার সকাল ৭টায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার পক্ষে ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানার পক্ষে ওসি মোঃ আমিনুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮টায় একই বিদ্যালয়ের মাঠে গৌরনদী মডেল থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে শরীর চর্চা প্রদর্শনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা রকম ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহনে চিত্রা্কংন প্রতিযোগীতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অপর দিকে রবিবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ. এম জয়নাল আবেদীন ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান র‌্যালির অগ্রভাগে থেকে র‌্যালিটির নেতৃত্ব দেন।বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় মহিলাদের পিলো পাসিং খেলা। এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে উপজেলা উপজেলা পরিষদের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit