বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

টিকটক-ইনস্টাগ্রামসহ বিনোদনমূলক অ্যাপ নিষিদ্ধ ফ্রান্সে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টিকটক-টুইটার ও ইনস্টাগ্রামসহ অন্যান্য বিনোদনমূলক ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স। তবে এই নিয়ম শুধু দেশটির সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ মোবাইলে বিনোদনের উদ্দেশ্যে এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবে না ফ্রান্সের সরকারি কর্মচারিরা বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

এ ছাড়া শুক্রবার (২৫ মার্চ) ফ্রান্সের পাবলিক সেক্টর ট্রান্সফরমেশন ও সিভিল সার্ভিস মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, দ্রুত এ নিয়ম কার্যকর হবে। দপ্তরের মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি বলেন, ‘আমাদের প্রশাসন এবং কর্মচারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার টিকটকের মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরো বলেন, ফ্রান্সের বেশ কয়েকটি ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদার চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা কারণ দেখিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, পাকিস্তান, তাইওয়ান এবং জর্ডান সরকারসহ অনেক দেশের সরকার চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে।

সবার প্রথম মার্কিন সরকার অভিযোগ তুলে যে টিকটকের মত অ্যাপগুলো দিয়ে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে চীন সরকার। এরপর থেকেই একের পর এক দেশ নিষিদ্ধ করতে থাকে এ ধরনের অ্যাপ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit